কক্সবাজার কুতুবদিয়ায় মাঠে লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ভোরে উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফারপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহেল আকবর ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে গেলো বছর বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে করোনাকালে বাবার কাজে সাহায্য করছিলেন।
শনিবার ভোরে বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখে জয়নাল আবেদীন তার ছেলে সোহেল আকবরকে নিয়ে মাঠে লবণ কুড়াতে যান। এ সময় সোহেল আকবর বজ্রপাতে আহত হন। স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/পি