খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) এই বোর্ড গঠন করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার চিকিৎসায় কোনো ত্রুটি না রাখতেই বোর্ডটি গঠন করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. এ জেড এম জাহিদ হোসেন সমন্বয়ে এভারকেয়ার হসপাতালের কনসালটেন্ট ডা. শাহাবুদ্দিন, ডা. সিনা, ডা. ফাহামিদা বেগম, ডা. মাসুম কামাল, ডা. আল মামুন, ডা. সাদিকুল ইসলাম এবং ডা. তামান্নাকে নিয়ে এই বোর্ড গঠন করা হয়।

এ বিষয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত এক সপ্তাহ ম্যাডামের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তাঁর স্বাস্থের উন্নতি হয়েছে, পরীক্ষা চলছে। যে রিপোর্টগুলো এসেছে তা ভালো।

সূত্র জানায়, তাঁর ফুসফুসে হালকা সমস্যা রয়েছে। যদিও তাঁর চিকিৎসকরা গণমাধ্যমে সবসমই বলে এসেছেন, বেগম জিয়ার ফুসফুসে কোনো সমস্যা নেই।

এদিকে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরও ৩ জন স্টাফ করোনামুক্ত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) তৃতীয় দফায় করোনা টেস্টের রিপোর্টে এই ফল জানা গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর