সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্য রাতে উপজেলার নান্দিনামধু এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার নয়ন, নাঈমুল ইসলাম, সুমন ও শাহজাদপুর উপজেলার আরিফুল ইসলাম।
আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রাকিবুল হুদা জানান, ওই রাতে জামতৈল-কড্ডা সড়কে পুলিশ টহল দেয়ার সময় চার যুবকের গতিবিধি সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করলে তাদের নিকট থাকা অস্ত্র উদ্ধার ও তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এম এ মালেক/বার্তাবাজার/পি