কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন ও তার ৩ সহযোগীকে ও অস্ত্রসহ আটক করেছে পুলিশ। পুলিশের দাবী তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।
আজ শনিবার ভোরে কক্সবাজার জেলা ডিবি পুলিশ, সদর মডেল থানা ও জেলা পুলিশের টিম শহরের শহরের লাইট হাউজ সিকদারপাড়া মাটিয়া তলীস্থ শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম তার শ্বাশুর বাড়ীতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ৩ সহযোগীসহ সাদ্দামকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, ছুরি, রামদা ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে।
বার্তাবাজার/পি