চট্রগ্রামের আনোয়ারার বটতলী ইউনিয়নের করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের নগদ অর্থ পেলেন ৫ শত পরিবার।
আজ শনিবার দুপুরে বটতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী এসব নগদ অর্থ বিতরণ করেন।
এসময়ে মো.আবু হানিফ,নুর মোহাম্মদ,আকতার হোসেন মনু,মো. ইসমাইল, মো.নাছির উদ্দীন,রুবি আকতার,সাবু আলী,দিদার ইসলাম,রেহেনা বেগম,নুরুল হক,সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, ইউনিয়নের ৫ শত হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।বর্তমান করোনা পরিস্থিতি পাশাপাশি আনোয়ারা উপজেলার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
সুৃমন শাহ/বার্তাবাজার/পি