আবারও ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (১ মে) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বড়তল্লা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বড়তল্লা গ্রামের জিলাপিবাড়ির সঙ্গে একই গ্রামের সফরপাড়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়া লেগেই থাকত।এনিয়ে গত ২৭ এপ্রিল বড়তল্লা গ্রামের চকবাজারে স্ট্যান্ডে রিকশা রাখাকে কেন্দ্র করে প্রথম দফা সংঘর্ষ হয়। এরই জের ধরে শনিবার সকালে বড়তল্লা গামের অন্তত চারটি মোড়ে সংঘর্ষ লেগে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে আশুগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, সংঘর্ষে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর