ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সংগঠনের নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (১ মে) দুপুরে ব্রাক্ষণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) জিসানুল হক জিসান।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সকালে সিআইডির একটি টিম তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় সিআইডি প্রধান কার্যালয়ে আনা হবে।
বার্তাবাজার/নব