দুর্গাপুরে বালুর গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বালুর গর্তে পড়ে সবুজ মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ মে) দুপুরে তিন নাম্বার বালু মহালের বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া পৌরসভার পশ্চিম খরস গ্রামের আব্দুল সাত্তারের পুত্র।

নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় নিজের ড্রেজারে বালু তুলতে যায় সবুজ মিয়া। বালু উত্তোলনের ফলে ড্রেজারের জায়গায় গভীর গর্ত তৈরী হয়। সে উপরের অংশে দাঁড়িয়ে কাজ করতে ছিল। হঠাৎ উপরের বালুর স্তুপের অংশ নিচ দিকে ধসে পড়ে। এতে বালু চাপা পড়ে যান সবুজ। তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত্যু ঘোষনা করে।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর