সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১টি ফেইক আইডি দেখা যাচ্ছে বলে তিনি নিজেই জানিয়েছেন।
শনিবার (১ মে) অনলাইনেই নিয়মিত ব্রিফিং-এ তিনি এই কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।
তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফাইড ফেসবুক আইডি।
তিনি আরও বলেন, ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
বার্তা বাজার/এসজে