সীমান্তে গরু পাচারের সময় বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে গরু পাচার করার সময় রাশেদুল মিয়া (২৫) নামের এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী নামক সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ১০৫৬ -এর নিকট থেকে তাকে আটক করে।

আটক রাশেদুল উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল মিয়া চোরাই পথে ভারত থেকে গরু পাচার করে আনার জন্য সীমান্তে যান এসময় ভারতের গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে দাঁতভাঙ্গা ইউনিয়নের ১নং ইউপি সদস্য (মেম্বার) মোঃ মিজানুর রহমান মিজান।

এ ব্যাপারে ৩৫ বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনিও ঘটনাটি জেনেছেন। তবে করোনার কারনে ভারতীয় বিএসএফ পতাকা বৈঠক করেননি। কাজে আটকের বিষয়টি নিশ্চিত নই।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর