অভিযুক্ত আনভীরকে গ্রেফতারে দাবিতে প্রতীকী মানববন্ধন
কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর সুস্থ তদন্ত ও দ্রুত ট্রায়বুনালে বিচার এবং অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেফতারের দাবিতে জয়পুরহাটে প্রতীকী মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
শনিবার (১ মে) বেলা ১২ টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা বলেন, কলেজ ছাত্রী মুনিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে কিনা বা সে কেন আত্মহত্যা করেছে তার সুস্থ্য তদন্ত্যর মাধ্যমে আসামিকে গ্রেফতার করতে হবে। এবং প্রাথমিক ভাবে জড়িত বসুন্ধরা গ্রুপের এমডিকে ঘটনার আলামত যাতে নষ্ট করতে না পারে এবং দেশত্যাগ যেন না করতে পারে সেজন্য তাকে দ্রুত গ্রেফতার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রিফাত আমিন রিয়ন, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, দপ্তর সম্পাদক সামিয়া আক্তার মিমি, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রিফাত হোসেন প্রমুখ।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি