ফরিদপুরের আলফাডাঙ্গায় গলায় ফাঁস নিয়ে আতিয়ার রহমান শেখ (৮৭) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার পাঁকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং- ০৮।
বৃদ্ধের ছেলে আব্দুর রহিম শেখ জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ মানসিক জনিত রোগে ভুগতেছিলেন। অনেক কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েও তিনি সুস্থ হননি। ইতিপূর্বে তিনি বেশ কয়েকবার গলায় রশি দিয়ে আত্মহত্যাসহ রান্নাঘর ও গোয়ালঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সবশেষ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাড়ির সকলের অগোচরে তার বাবা বসতঘরের ভিতরে বাঁশের আড়ার সাথে পাটের রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে রশি কেটে মাটিতে নামাতে নামাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তার মৃত্যুতে কারো কোন সন্দেহ বা কারোর বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি