যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারতসহ আরও ৪টি দেশের অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড নিয়ে চীনের উদ্বেগের কথা আওনুষ্ঠানিকভাবে বাংলাদশকে জানানো হয়েছে। তাদের এমন সামরিক জোটের বিরুদ্ধে বাংলাদেশকে নিয়ে জোট গড়তে চায় চীন। তবে এমন প্রস্তাবে চীন কোন সারা পায়নি বাংলাদেশের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি সূত্র জানায়, চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি ঢাকা সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোয়াড নিয়ে বেইজিংয়ের অস্বস্তির কথা জানান। সেই সঙ্গে এ অঞ্চলে কোয়াড যাতে আধিপত্য বিস্তার করতে না পারে, সে জন্য দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়েও বেইজিংয়ের প্রত্যাশা তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট ‘কোয়াড’ নামে পরিচিত।
এর আগে মঙ্গলবার প্রায় সাত ঘন্টার এক সফরে ঢাকায় এসে পৌছান চীনের প্রতিরক্ষামন্ত্রী। তখন তিনি রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেন প্রধানের সাথেও বৈঠকে বসেন।
সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীনের প্রতিরক্ষামন্ত্রী কোয়াড নিয়ে কোনো আলোচনা করেছিলেন কি না, তা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে ২৭ এপ্রিল রাতে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ঢাকা থেকে ‘বাংলাদেশ, চীন সামরিক সহযোগিতা বাড়াতে সম্মত’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় বাইরের কোনো শক্তির সামরিক জোট গঠনের চেষ্টা এবং আধিপত্য বিস্তার রুখতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দুই পক্ষের যৌথ প্রয়াস চালানো উচিত।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত বৃহস্পতিবার তাঁর দপ্তরে বলেন, ‘চীনের প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোয়াডের প্রসঙ্গটি আলোচনায় তুলেছেন বলে জেনেছি। তিনি চীনের অবস্থানের কথা বলে গেছেন। তিনি যা বলেছেন, তা বাংলাদেশ সমর্থন করে এমনটা নয়। তিনি যা বলেছেন বাংলাদেশ শুনেছে। কৌশলগত উদ্যোগের বিষয়ে বাংলাদেশ সব সময় বলে আসছে দেশের স্বার্থ সমুন্নত রেখে অর্থনৈতিক উন্নয়নের উপাদান থাকলে বাংলাদেশ তাতে যুক্ত হবে। কোনো উদ্যোগে নিরাপত্তার বিষয়টি থাকলে বাংলাদেশ তাতে যুক্ত হবে না।’
নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান শুক্রবার বলেন, কোয়াড যেভাবে এগোচ্ছে তাতে করে চূড়ান্তভাবে এটি সামরিক জোটে রূপ নিতে পারে। ভারত মহাসাগরে যাতে পুরোপুরি সামরিকীকরণ না হয়, সে ব্যাপারে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে।
বার্তা বাজার/এসজে