নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিকআপভ্যানে ট্রাকের ধাক্কায় ৩ সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার(১ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়িকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- কবির হোসেন (৩৮) উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও রিয়াদ হোসেনের ছেলে আমির মিয়া (৪৪)।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শনিবার ভোরে পিকআপভ্যানে সবজি নিয়ে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কবির ও আমিরের মৃত্যু হন। এ সময় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
আহত দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তাবাজার/পি