বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও১৪ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৮ লাখ ৮০ হাজার ৪০৬ জন।
শনিবার (১ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। মারা গেছেন ৩১ লাখ ৯৩ হাজার ৬৪২ জন ও সুস্থ হয়েছেন ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৯৭৪ জন। মারা গেছেন ৫ লাখ ৯০ হাজার ৫৫ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ১৪২ জন
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৮৩৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৩ জন।
আক্রান্তের তালিকায় তিনে ও মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৯৬২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৮৭ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৫৩৮ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন ও মারা গেছেন ১১ হাজার ৪৫০ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।
বার্তাবাজার/নব