ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের ঘটনায় ইসলামী আন্দোলনের জেলা শাখার মহিলা ও পরিবার কল্যান সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা নিয়াজুল করিমসহ আরো ০৬ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। হেফাজতের হতাল চলাকালে সদর উপজেলার রাধিকা বাজারে মিছিল এবং রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টিসহ এই আসামিরা বিভিন্ন স্থাপনা ভাংচুর করেন।
পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত নতুন ০৬ জনসহ ৩৯৮ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিনত করে।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি