বগুড়ায় ধানক্ষেত থেকে দলিল লেখকের মরদেহ উদ্ধার

বগুড়ায় দুই দিন নিখোঁজ থাকার পর এক দলিল লেখকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া সদরের বারপুর দক্ষিণপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দলিল লেখকের নাম সোনা মিয়া(৩০)। সে বারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বাড়িতে মোবাইল ফোন রেখে তারাবিহের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোনা মিয়া। এরপর রাতে তিনি বাড়ি ফেরেনি। পরে কোন সন্ধান না পাওয়ায় তার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পরে শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পিছনে ঈদগাহ মাঠ সংলগ্ন ধান ক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সোনা মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর