ভারতের নতুন করোনা স্ট্রেইন এবার চীনে

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা সারাবিশ্বে যখন তাণ্ডব চালাচ্ছে তখন চীন অনেকটা সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু এবার বিধ্বংসী ভারতের নতুন করোনার স্ট্রেইন পাওয়া গেল সেই চীনেই।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চীনের সম্প্রচার মাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান কর্মকর্তা হু জানইউ জানান, ভারতের নতুন করোনা স্ট্রেইন আমাদের বেশকিছু শহরে পাওয়া গেছে। সবাই খুবই উদ্বিগ্ন ও চিন্তিত। তবে কোনো শহরে কতজন আক্রান্ত হয়েছে, তার কোনও বিস্তারিত রিপোর্ট দেননি তিনি।

চাইনিজ গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঝিজিয়াং নামে উপকূলবর্তী প্রদেশে ভারত থেকে আসা করোনার নতুন স্ট্রেইনটি ১১ জনের দেহে পাওয়া গেছে। পণ্যবাহী জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে এসেছে। ওই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম, সিঙ্গাপুর ও চীনের জিয়েমেন বন্দরেও থেমেছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় যে ২০ জন করোনা শনাক্ত হয়েছেন তারা তারা সবাই বিদেশ থেকে আগত। সরকারি রিপোর্ট অনুযায়ী, চীনের মূল ভূখণ্ডে মোট করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৯০ হাজার ৬৪২। মৃত্যু হয়েছে চার হাজার ৬৩৬ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের ১৭টি দেশে ভারতের নতুন করোনা ধরনের অস্তিত্ব মিলেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর