আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩০

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে স্কুলশিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০ জন।

শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষ্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল। এ অতিথিশালার খুব নিকটে বিষ্ফোরণটি হয়। বিষ্ফোরণে অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে এবং অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েন।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, ‌অতিথিশালায় নিহত স্কুলের শিক্ষার্থীও রয়েছে। বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা উদ্ধারে কাজে অব্যাহত রয়েছেন।

সম্প্রতি আফগানিস্তানে জঙ্গি হামলায় বেসমারিক মানুষের হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে- জো বাইডেনের এমন ঘোষণার পর সেখানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই আজ এই গাড়িবোমা বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটলো।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর