লেকের পানিতে বস্তাবন্দী মানব কঙ্কাল

গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক থেকে মানুষের মাথার খুলিসহ একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গাইবান্ধা পৌরসভায় অবস্থিত ঘাঘট লেক। যা শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। পানি শুকিয়ে যাওয়ায় শুক্রবার বিকালে লেকে বস্তা সদৃশ একটি বস্তু দেখতে পান এক পথচারী। পরে তার সন্দেহ হলে তিনি বস্তা নাড়া দেন এসময় বস্তায় মানবদেহের কঙ্কাল দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে কঙ্কালগুলো উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কঙ্কালগুলো বেশ কয়েক বছর আগের।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানবলেন, খবর পেয়ে কঙ্কালগুলো উদ্ধার করা হয়েছে। তবে সেটি নারী না পুরষের কঙ্কাল তা এখনো জানা যায়নি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর