মানিকগঞ্জে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মানিকগঞ্জের ঘিওরে পাথরভর্তি ট্রাক উল্টে একজন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার বিকেলে ঘিওর উপজেলার বালিয়াখোড়া-পেঁচারকান্দা সড়কের কালীমন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শ্রমিক মজিবুর রহমান (৫৫) মানিকগঞ্জ সদর উপজেলার নারাংগাই এলাকার মৃত আনসার আলী ছেলে।

ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম হাওলাদার বলেন, পাথরভর্তি ট্রাক পেঁচারকান্দা বাজারের দিকে আসার সময় কালীমন্দির এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মজিবুর রহমান নামে একজন নিহত হন এবং ট্রাকটির চালকসহ তিনজন আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর