দেশেই উৎপাদন হবে করোনা টিকা

দেশেই করোনার টিকা উৎপাদন করা হবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন, সচেতনতা অনুসরণপূর্বক উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল রাখতে হবে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে ঈদ উপলক্ষে হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফের নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

চিফ হুইপ বলেন, দেশেই উৎপাদন হবে করোনার টিকা। বিশ্বে অনেক দেশ এখনও করোনা টিকা দিতে পারেনি সেসময় বাংলদেশ করোনা টিকাদান চলমান। ভারত থেকে বাংলাদেশ সরকার টিকা সংগ্রহ করতো। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টিকা সংগ্রহ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।

চিফ হুইপ আরো বলেন, করোনা মোকাবিলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। সবাইকে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব মানতে হবে। ভ্যাকসিন দেওয়ার সুযোগ আসলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে।

শিবচরের পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ অন্যরা।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর