পশ্চিমবঙ্গে কঠোর লকডাউনের ঘোষণা

দেশে মহামারি করোনার কারণে লকডাউন ও কঠোর বিধিনিষেধ চলমান। এবার পার্শ্ববর্তী দেশে ভারতের পশ্চিমবঙ্গও কঠোর লকডাউন দিয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কতৃক কঠোর লকডাউনের নির্দেশনা জারি করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, ভারতের অন্যান্য রাজ্যগুলোর মতো পশ্বিমবঙ্গেও করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। যার জন্য মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরদিন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন দিয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিনেমা হল, পারলার, শপিং মল, বিউটি ক্রীড়াঙ্গন, হোটেল-রেস্টুরেন্ট, স্পা সেন্টার, ব্যায়ামাগার, সুইমিংপুল বন্ধ রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়, পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা ও বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজার করার সময় পাবেন। দিনের বাকি সময় দোকানপাট বন্ধ থাকবে। তবে নিত্যপণ্যের হোম ডেলিভারি সেবা, ওষুধ, চিকিৎসাসামগ্রী ও মুদির দোকান বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে। এসব নির্দেশনা না মানলে প্রশাসন থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে গত একদিনে করোনায় মারা গেছেন ৮৯ জন। এ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জনের শরীরে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর