ফকিরহাটে প্রতিপক্ষের ইটের আঘাতে নারীর মৃত্যু, আটক-১

ফকিরহাটে প্রতিপক্ষের ইটের আঘাতে আহত তাসলিমা বেগম (৪২) মারা গেছেন। নিহত তাসলিমা উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। শুক্রবার(৩০ এপ্রিল) সকাল ১১টায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে নিহতের জা রাজিয়া বেগম (৪৫)কে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ফকিরহাট সদর ইউনিয়নের কাঠালতলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র মো: হামিমের সাথে তার চাচাতো ভাই মহিবুল্লাহ শেখের পুত্র বাবু শেখ এর সাথে শরবত খাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাসলিমা বেগম কে তার জা রাজিয়া বেগম ও রাজিয়ার ছেলে বাবু শেখ ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুত্বর আহত তাসলিমাকে ঐদিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্র পাওয়া গেছে। এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর