পিরোজপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারাল যুবক

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ হারাল সিফাত (২৩) নামে এক যুবক। শুক্রবার বেলা আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার বিষ্ণুকাঠি এলাকায় মজনু চৌকিদার বাড়ির সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত সিফাত উপজেলার পুর্ব সোহাগদল গ্রামের শহিদ বালির ছেলে।

জানা যায়, ওই দিন বিকেলে সিফাত তার বন্ধু ইব্রাহিমের সাথে মোটর সাইকেলে ঘুরতে যায়। ইব্রাহিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। এক পর্যায়ে মটর সাইকেল সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফেললে দুজনেই গাড়ি থেকে ছিড়কে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা জাহান বার্তাবাজারকে জানান, হাসপাতালে আনার আগে সিফাতের মুত্যু হয়েছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর