আনোয়ারায় পথচারীদের মধ্যে ছাত্রলীগের ইফতার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় লকডাউনে বিপাকে পড়া ও হত দরিদ্র এবং পথচারীদের ইফতারী বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধাণ সম্পাদক আবু তাহেরের নির্দেশে হত দরিদ্র ও পথচারী, রিক্সা, ভ্যানচালক ও ভিক্ষুকদের ইফতার করানোর জন্য রাস্তায় নামেন উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রলীগের একঝাঁক তরুণ।

শুক্রবার আসরের নামাযের পর ইফতার সামগ্রী নিয়ে তারা রাস্তায় নেমে পরেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ২০০শত রোযাদারদের এই ইফতার বিতরণ করে বলে জানান ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান।

নোমান জানান, জাতির এই ক্লান্তিলগ্নে অসহায় হয়ে যাওয়া মানুষের পাশে থাকতে ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন। জেলা ছাত্রলীগের সাধাণ সম্পাদক আবু তাহের ভাইয়ের নির্দেশে হত দরিদ্র ও পথচারী, রিক্সা, ভ্যানচালক ও ভিক্ষুকসহ ২০০শত রোযাদারদের এই ইফতার বিতরণ করা হয়েছে।

সুমন শাহ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর