ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করলেন পিআইও

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ মাসুদুলকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। পরে বিষয়টি ইউএনও অবগত হলে থানায় একটি অভিযোগ করেন।

তার অভিযোগের বলে শুক্রবার রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ইউএনওর অভিযোগের প্রেক্ষিতে চুনারুঘাট থেকে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর