রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সফিকুল ইসলাম ওরফে মনা (৩৫) ও মোঃ আলমগীর মিয়া (২৮)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনের একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ সংক্রান্তে মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ০৬.৩৫ টার সময় যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ রায়েরবাগ ফুট ওভার ব্রীজের নিচ থেকে ইয়াবা ট্যাবলেট ও পিকআপ ভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর