কেরানীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ১০। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মো. হোসেন সরদার মাহাদী (২৮) ও মো. সাদেক হোসেন (৩৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানি রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে দুইটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

এঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর