রাজবাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে অবৈধ ক্রীম জব্দ

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এ.ডি) মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারে এঅভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বানীবহ বাজারের মানিক ষ্টোরকে ভোক্তা আইনে ৩৮ ধারায় ৫০০টাকা, ইব্রাহিম কসমেট্রিক্সকে ৪১ ধারায় ১০০০টাকা, মল্লিক কসমেট্রিক্স ষ্টোরকে ৪১ ধারায় ১০০০ টাকা, নতুন বাজারে মোতালেব মুদিখানা স্টোরে ৩৮ ধারায় ১০০০ টাকা ও নওরিন কসমেট্রিক্স ষ্টোরে ৪১ ধারায় ৫০০০ টাকা সহ সর্বমোট ৮৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় কসমেট্রিক্স দোকান থেকে ১৯৫ পিস নিষিদ্ধ ক্রীম চাঁদনী,ডিউ গৌরী জব্দ করা হয়।

অভিযান চলাকালে জনসচেতনতায় কিছু মাস্ক বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। শৃঙ্খলায় পুলিশের একটি টিম ও পেসকার সবুজ হোসেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর