করোনা: ভারতকে সাহায্য করতে চায় চীন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তায় চীনের প্রেসডিন্ট বলেন, বর্তমানে ভারতে বিরাজমান করোনা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট ভারতের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শান্তনা দিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি করোনাভাইরাস প্রতিরোধে ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। চীনে উৎপাদিত মহামারিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করছে বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দেয়া বার্তায় ওয়াং বলেন, ভারত এখন যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার সঙ্গে চীনা পক্ষ সমব্যথী এবং ভারতকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বার্তায় তিনি লেখেন, ‘করোনাভাইরাস মানবজাতির একটি সাধারণ শত্রু এবং এটি সম্মিলিতভাবে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমন্বয় প্রয়োজন। চীনা পক্ষ করোনা মোকাবিলায় ভারতের সরকার ও জনগণের লড়াইকে আন্তরিক সমর্থন জানায়।’

চীনের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বার্তা এমন এক সময়ে এলো যখন লাদাখ নিয়ে দু দেশ এখনও সমঝোতায় আসতে পারেনি। গত বছর লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় দু দেশেরে বেশ কয়েকজন সেনা নিহত হন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর