রিকশা চালকদের মাঝে ইফতার নিয়ে হাজির ‘একতা মানব কল্যাণ ফাউন্ডেশন’

ময়মনসিংহ শহরে রিকশা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে “একতা মানব কল্যাণ ফাউন্ডেশন” নামে স্বেচ্ছাসেবী সংগঠন। ১৭ই রমজান (শুক্রবার) পবিত্র বদর দিবস উপলক্ষে শহরের চরপাড়া এলাকায় শতাধিক রিকশা চালকে এ ইফতার প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি জুবায়ের আহমেদ ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পরিকল্পনায় এ ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস এম রায়হান, মোঃকামরুল হাসান, সংগঠনের সদস্য ওয়ালিদ আহমেদ অলি, সাকিল আহমেদ রিফাত, উজ্জ্বল হোসেন, আবিদ আহমেদ, নাহিদ চৌধুরী, নুরুদ্দীন আহমেদ, আরিফুল ইসলাম, মতিউর রহমান মতি, লিমন মিয়া, বীর বিক্রম শুভ, তানভীর আহমেদসহ অন্যান্যরা।

এ সময় “একতা মানব কল্যাণ ফাউন্ডেশন” এর সভাপতি জুবায়ের আহমেদ ‘বার্তা বাজার’কে বলেন, করোনাকালীন লকডাউনের ফলে রিকশা চালকদের আয়-রোজগার কমে যাওয়ায় আমরা তাদের মাঝে ইফতার বিতরণ করছি,পাশাপাশি রোজাদারদের ইফতার খাওয়ানোও সওয়াবের কাজ।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর