ধামইরহাট ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে ইফতার বিতরণ

নওগাঁর ধামইরহাটে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল এর উদ্যোগে ৪শত ৫০জন রোজাদার এতিম মাদরাসা ছাত্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল থেকে উপজেলার পৌর এলাকার ২টি মাদরাস ও পথচারীদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থি ছিলেন, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক মুক্তা, পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, নুর আলম বাবু, সুকান্ত কুমারসহ উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজুয়ান আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর