আবারো আমরাই রাজ্যের ক্ষমতায় বসতে চলেছি: মমতা

পার্শ্ববর্তী দেশ ভারতের অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গে শেষ হলো বিধানসভা নির্বাচন। ৮ টি দফায় রাজ্যজুড়ে ভোটগ্রহণ শেষে শুক্রবার (৩০ এপ্রিল) দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

রোববার (২ মে) নির্বাচনের ফল প্রকাশের আগে শুক্রবারের (৩০ এপ্রিল) এই বৈঠকে মমতা বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই রাজ্যের ক্ষমতায় আসছি।

দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে ভোটগ্রহণ শেষে এই প্রথম বৈঠক করলেন মমতা। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ও ফল প্রকাশের আগে এ ধরনের বৈঠকে বসতে দেখা যায়নি তাকে।

বৈঠকে ভোট গণনার সময় কী করণীয় বৈঠকে সেই বিষয়ে কিছু পরামর্শ দেন দলনেত্রী মমতা। ভোট গণনা কেন্দ্রের এজেন্টদের গণনার ‘ট্রেন্ড’ দেখে হতাশ হয়ে গণনা কেন্দ্র ছাড়ার মতো কাজ করতে নিষেধ করে তিনি বলেন, ‘গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রে থাকুন।’

মমতা বলেন, ভোট গণনার আগে ফরম পরীক্ষা করে নিতে হবে। গণনা কেন্দ্রে থাকার সময় জঙ্গল মহল ও উত্তরবঙ্গের কিছু আসন থেকে প্রথমে গণনার ট্রেন্ডে বিরোধীরা এগিয়ে আছে দেখলে গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না। মনে রাখবেন জয় তৃণমূলই জয়ী হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর