নওগাঁর ধামইরহাটে আম গাছের সহিত গলায় ফাঁস দিয়ে মিম আক্তার (০৯) নামের এক শিশু আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম পার্শ্ববতী জয়পুরহাট জেলার নওপাড়া নামক এলাকার মৃত ফয়জুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানান, মাত্র ৩০ দিন বয়সে মিমের বাবা মারা যাবার পর থেকে মিম তার নানা মো. মোজাম্মেল হকের বাড়িতে থাকতেন। সেখানে সবাই তাকে খুব ভালোবাসতো। ওইদিন বাড়ির ৩শত মিটার দুরে জলেশ্বরী পুকুরে গোসল করতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় মিম। পরে সকলের চোখ আড়াল করে পুকুরের পাড়ে একটি আম বাগানের গাছের সহিত গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন সে। অনেকের ধারনা নানীর উপরে অভিমান করে শিশুটি আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।
শেষ খবর পাওয়ার আগে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করছিলেন।
রেজুয়ান আলম/বার্তাবাজার/ভিএস