শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ টি স্বর্ণবার উদ্ধার

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক মোট ২৮ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৩.২৪৮ কেজি।

মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ০১:৫৯ টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আগত ফ্লাইট নং-BG-5046 ফ্লাইটটি তল্লাশী করা হলে উক্ত ফ্লাইটের একটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ২৮ টি স্বর্ণবার পাওয়া যায়, যার মোট ওজন ৩.২৪৮ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ০৬ লক্ষ ২৫ হাজার টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর