ইবির কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. রাশিদ আসকারী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

শুক্রবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২৯ এপ্রিল বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদের ডিন হিসেবে মেয়াদ শেষ হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০’র ২৩ (৪) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীকে ৩০ এপ্রিল থেকে পরবর্তী ২ বছরের জন্য কলা অনুষদের ডিন হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী তিনি সুযোগ সুবিধা পাবেন বলে এতে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর