পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ চ্যানেল থেকে স্যান্ডি প্রজাতীর ২০ মণ হাঙ্গরসহ একটি ট্রলার জব্দ করেছে কোষ্ট গার্ড সদস্যরা।
শুক্রবার(৩০ এপ্রিল) সকালে জব্দকৃত হাঙ্গর ও ট্রলার কোষ্টগার্ড বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
পায়রা বন্দর কোষ্টগার্ডের পেটি অফিসার বেলায়েত হোসেন খান বলেন, বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে কোষ্টগার্ডের টহল অভিযানে রাবনাবাদ চ্যানেল থেকে স্যান্ডি প্রজাতীর ২০ মণ হাঙ্গরসহ এফবি মাহিয়া নামের একটি ট্রলার জব্দ করা হয়। শুক্রবার সকালে বনবিভাগের কাছে ট্রলারসহ হাঙ্গরগুলো হস্তান্তর করা হয়।
কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আঃ ছালাম জানান, কোষ্টগার্ডের কাছ থেকে হাঙ্গর গুলোকে হস্তান্তরের পর বনবিভাগের অফিসের সামনে হাঙ্গর গুলো পুড়িয়ে ধ্বংস করার পর মাটি চাপা দেয়া হয়। জব্দকৃত ট্রলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরামর্শ অনুযায়ী আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি