ইলিশ ধরতে জেলেদের অপেক্ষা, মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা। তার ওপর করোনার প্রভাব। দুইয়ে মিলে দিশেহারা হয়ে পড়েছেন দৌলতখানের জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।

তাই তো কাঙ্খিত প্রহরের অপেক্ষায় আছেন জেলেরা। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। গেল বছরের চেয়ে এ বছর ইলিশ উৎপাদন আরো বাড়বে এমন আশা সংশ্লিস্টদের।

জাটকা ইলিশ রক্ষায় প্রতিবছরই মার্চ-এপ্রিল এই দু’মাস নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ বছরও তার ব্যতিক্রম ছিল না। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে।

আর তাই অপেক্ষার প্রহর গুনছেন ভোলার নিবন্ধিত কয়েক হাজার জেলে। করোনায় ঋণগ্রস্ত জেলেরা নদীতে নামার অপেক্ষায় ব্যস্ত। ইলিশ ধরাকে কেন্দ্র করে জাল, নৌকা ও ট্রলারের ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন ভোলার জেলেরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, গেল বছরের চেয়ে এ বছর ইলিশ উৎপাদন আরো বাড়বে এমন আশাই মৎস্য বিভাগের।

মোঃ অনিক আহামেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর