কুড়িগ্রামে গঠিত হলো মানবিক বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি
কুড়িগ্রামে গঠিত হলো মানবিক বাংলাদেশ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি। আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাকক্ষে এ নবগঠিত কমিটি গঠিত হয়।
প্রদীপ সরকারকে সভাপতি এবং বানী ইসরাঈল লিনাদ বকসীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা আদম তমিজি হক।
এছাড়াও ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ,ম আতাউর রহমান বিপ্লব।
নুতুন কমিটি শতভাগ সফলতা অর্জন করবে এই প্রত্যাশা জানিয়ে প্রধান উপদেষ্টা খ,ম আতাউর রহমান বিপ্লব বলেন, “মানব প্রেমে উজ্জীবিত টগবগে তারুণ্যের শক্তি ও ভালবাসায় পরিপূর্ণ হয়ে মানবতার সেবায় বিকশিত হবে মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম শাখা।”
জেলার করোনাসহ বন্যা, খড়া,নদী ভাঙন,শীত এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন নব-নির্বাচিত কমিটির সদস্যারা।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি