উলিপুরে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি এন্ড ইনক্লুশনের সহযোগীতায় উপজেলার কৈপাড়া বাস টার্মিনাল সংলগ্ন সংস্থার কার্যালয়ের সামনে করোনাকালীন দুর্গত ৩৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, উলিপুর থানার এসআই হারিছুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক লক্ষন সেনগুপ্ত, প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার মিজানুর রহমান, সংস্থার সভাপতি বিপ্লব মিয়া, হ্যান্ডিক্যাপের প্রতিনিধি জিয়াউর রহমান ও সোহরাব হোসেন প্রমুখ। ত্রাণ সামগ্রির মধ্যে ছিল সেমাই, চিনি, আলু পিয়াজ, সাবান ও স্যালাইন।

উল্লেখ্য, উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলায় অতি দরিদ্র ৬শ ৭৩জন প্রতিবন্ধীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে সংগঠনটি।

সংস্থার ফিল্ড অফিসার মিজানুর রহমান জানান, দরিদ্র প্রতিবন্ধীদের সাবলম্বি করার জন্য হ্যান্ডিক্যাপের সহযোগীতায় গরু-ছাগল, সেলাই মেশিন, ব্যাটারী চালিত হুইল চেয়ার বিতরণ ও চক্ষু অপারেশনে সহযোগীতাসহ বিভিন্ন ভাবে সংগঠনটি তাদের পাশে রয়েছে।

শিমুল দেব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর