বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ২ ভাই

জমি নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার চরতারাপুরে রুবেল প্রামানিক (৩২) কে কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই।

শুক্রবার (৩০ এপ্রিল) আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল প্রামানিক উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, বাড়ির জমিজমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামানিকের সাথে বিরোধ চলছিল তার মেঝো ভাই হাতেম প্রামানিক ও কলেজ পড়ুয়া ছোট ভাই সোহান প্রামানিকের সাথে। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাতেম ও সোহান তাদের ভাই রুবেল প্রামানিকের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি নাছিম।

মোঃ মাসুদ রানাা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর