লক্ষ্মীপুর পৌরসভার গরীব অসহায় দুস্থ পরিবারের প্রায় ১০ হাজার লোক পাচ্ছে ঈদ বস্ত্র শাড়ি ও লুঙ্গি।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ১৫ টি ওয়ার্ডের এসব উপকারভোগীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
দুপুরে পৌর গরু বাজার এলাকায় স্বাস্থ্যবিধি শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান। পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে অসহায় গরীবদের মাঝে এসব ঈদবস্ত্র বিতরণ করা হবে।
এদিকে ঈদ বোনাস হিসেবে পৌরসভার প্রায় ৪ হাজার অসহায় লোকের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ শত টাকা হারে ২০ লাখ টাকা বিতরণ করা হয় বলে জানাগেছে। পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এসব টাকা বিতরণ করা হয়।
বার্তাবাজার/পি