জনগণের কথা না ভেবে করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কথা না ভেবে করোনা নিয়ে ব্যবসা করছে সরকার। মানুষ চিকিৎসা পাচ্ছে না। তারা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে আইসিইউর জন্য।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেড় বছর ধরে এই অবস্থা চলছে, তারা সেদিকে লক্ষ্য রাখেনি। আমরা বলেছিলাম, একটা সোর্স থেকে ভ্যাকসিন না আনতে। সরকার নিজেদের স্বার্থে একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে। এর ফলাফলে এখন ভ্যাকসিন নেই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।

মির্জা ফখরুল আরও বলেন, শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য সেখান থেকে ভ্যাকসিন আনার অনুমতি দিয়েছে সরকার। তারা শুধু কী করে টাকা বানানো যাবে, কী করে দুর্নীতি করা যাবে সেদিকে কাজ করেছে।

অনুষ্ঠান শেষে ‘গুম ও খুন’ হওয়া নেতা-কর্মীর পরিবারের সদস্যদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেওয়া ঈদ উপহার হস্তান্তর করেন মির্জা ফখরুল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর