আনোয়ারায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫ শত পরিবার
চট্টগ্রামের আনোয়ারায় করোনা ভাইরাসে বিপাকে পড়া ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পেলেন ৫শত পরিবার।
শুক্রবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী ইউনিয়নের হত দরিদ্র ও অসহায় ৫শত পরিবারকে নগদ অর্থ এ ঈদ উপহার বিতরণ করেন।
এসময়ে ইউপি সদস্য জেবল হোসেন, দিদারুল ইসলাম, মোহাম্মদ ইসহাক, রুমা আকতার, জান্নাতুল ফেরদৌস কলি, শামসুর নাহার, তথ্য উদ্যোক্ত মো. কপিল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল গফুর উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী জানান, বরুমচড়ায় করোনা ও লকডাউনে বিপাকে পড়া হত দরিদ্র ৫শত পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতেও সরকারি সবধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি