মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর হাফেজিয়া মাদ্রাসা চত্বরে শুক্রবার সকালে শ্রীপুর কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে গরিব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, স্থানীয় সমাজসেবক মোঃ বাবলু মিয়া প্রমুখ।
শ্রীপুর কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক সাংবাদিক জুয়েল রানার ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছর রমজানে এলাকার শতাধিক গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে এভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মশিয়ার রহমান বলেন, জুয়েল রানার এ কাজে উদ্বুদ্ধ হয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
তাছিন জামান/বার্তাবাজার/পি