ভালুকায় প্রধানমন্ত্রীর উপহার পেল দুস্থরা

মহামারী করোনা পরিস্থিতিতে এলাকার অসহায় ও দুস্থদের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।

শুক্রবার(৩০ এপ্রিল) দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কমপ্লেক্স এর সামনে স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু এলাকার নিম্নআয়ের কর্মহীন মানুষের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি)মোঃমাইনুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন সহ আর ও অনেকে।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর