মানবেতর জীবনযাপন করছে দুর্গাপুরের কেজি স্কুলের শিক্ষকবৃন্দ

করোনা মহামারিতে মানবেতর জীবন-যাপন থেকে উদ্ধার পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীগন।

শুক্রবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের এমনটাই জানালেন কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সম্পাদক মাসুম বিল্লাহ।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে উপজেলার কিন্ডার গার্টেন গুলো বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ হয়ে য়ায়। গৃহবন্ধি হয়ে পড়েন শিক্ষক-কর্মচারীগন। শিক্ষার্থীদের বেতনই ছিলো তাদের একমাত্র ভরসা। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। এছাড়া কিছু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একেবারে বন্ধ ঘোষনা করায় শিক্ষদের না খেয়ে থাকার অবস্থা হয়েছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন এই উপজেলায় কর্মরত শিক্ষক-কর্মচারীগন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রতিষ্ঠান গুলোরও আয়ও বন্ধ হয়ে গেছে। তাই তারা শিক্ষকদের বেতন ভাতা দিতে পারছেন না। নিয়মিত পাঠদান না থাকায় দুর্গাপুর উপজেলায় ৯টি কিন্ডার গার্টেন এর প্রায় তিন হাজার শিক্ষার্থীর পড়াশুনাও রয়েছে অনিশ্চয়তায়। শুধু তাই নয় শিক্ষক-কর্মচারীগন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এজন্য তারা করোনাকালীন সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ প্রদানেরও দাবি জানান।

পবিত্র ঈদুল ফিতরের পরে মানববন্ধন সহ নানা কর্মসুচী হাতে নেয়া হবে বলে জানান সমিতির নেতৃবৃন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সহ সভাপতি জিয়াউল হক শুভ, যুগ্ম সাধারন সম্পাদক আল-আমিন খান প্রমুখ।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর