আশুলিয়া ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের কাজ শুরু
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ২য় পর্যায়ের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুস্তমপুর গ্রামে এই প্রকল্পনাধীন একটি নতুন রাস্তায় মাটি ভরাট কাজ পরিদর্শন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন মাদবর।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোশাররফ হোসেন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম প্রমুখ।
এর আগে, শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম সুপার মার্কেট হতে নোয়াপাড়া হাকিম মার্কেট এবং কাঠগড়া চৌরাস্তা থেকে আনোয়ার জং সড়ক হয়ে আশুলিয়া স্কুল পর্যন্ত দুইটি আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবর।
উল্লেখ্য, সিআরডিপি (২) প্রকল্পে এলজিইডির বাস্তবায়নে ২৬৩৭ মিটার ও ৪৬১১ মিটার দৈর্ঘ্যের ওই দুইটি রাস্তার কাজে মোট ব্যয় ধরা হয়েছে ১৫কোটি ৫০ লক্ষ টাকা।
আরসিসি রাস্তার কাজের উদ্বোধন কালে এসময় আরো উপস্থিত ছিলেন- আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান মোল্লা, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলী সরকার, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফারুখ আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন পালোয়ান প্রমুখ।
বার্তাবাজার/পি