খিলি পান ব্যবসায়ীদের সহায়তা দিলেন রংপুর জেলা প্রশাসন

করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন খিলি পান ব্যবসায়ী ও তাদের পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী উপস্তিতিতে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা খিলি পান ব্যবসায়ীদের মাঝে এ সহায়তা দেয়া হয়। এসময় ১০০ জন খিলি পান ব্যবসায়ীকে ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, “করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মহীন মানুষের জন্য সহযোগিতা নিয়ে সবসময় পাশে থাকবে রংপুর জেলা প্রশাসন।”

জেলা প্রশাসক আরও জানান, “রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্যও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে।”

রকি আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর